মোটরসাইকেল চলাচল শুরু হবে কখন?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে জারি করা ৭২ ঘণ্টার মোটরসাইকেল চলাচলের নিষেধাজ্ঞা শেষ হতে যাচ্ছে। সরকারের নির্ধারিত সময় অনুযায়ী, আগামী ১৩ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত থেকেই পুনরায় মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হতে পারবেন চালকরা।
মোটরসাইকেল চলাচলের সময়সূচি
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক ১১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত চলাচল করতে পারবে না। তবে সাংবাদিক, পর্যবেক্ষক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জরুরি সেবার যানবাহন ইসির অনুমোদন সাপেক্ষে চলাচলের অনুমতি পাবে।
-বেলাল