ঢাকা-১ আসনে ২৮ কেন্দ্রের ফলাফলে এগিয়ে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে ভোট গণনায় এখন পর্যন্ত ২৮ কেন্দ্রে এগিয়ে আছে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক।
ফলাফল অনুযায়ী:
৭১ নং মাহমুদপুর বিএম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৭৮৮টি ও দাঁড়িপাল্লা ৫০২টি। লটাখোলা আজাহার আলী মেমোরিয়াল হাই স্কুল কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৬৩৮ ভোট ও
দাঁড়িপাল্লা পেয়েছে ৩৪৭ ভোট। মারুয়াপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ১ হাজার ৪০৩ ও দাঁড়িপাল্লা পেয়েছে ৮৮৯ ভোট। নবাবগঞ্জ নয়নশ্রী তাশুল্লা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ ৯৩১ ভোট ও দাঁড়িপাল্লা ৩৬৩ ভোট। হরিচন্ডি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ ৯১৫ ভোট ও দাঁড়িপাল্লা ৫৮১ ভোট। কার্তিকপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৮২২ ভোট ও দাঁড়িপাল্লা ৪৫২ ভোট ।নবাবগঞ্জের বর্ধনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ১ হাজার ১৮৬ ও দাঁড়িপাল্লা ৪৫৮ ভোট।
দোহার ঘাটা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ১ হাজার ২৫৬ ভোট ও দাঁড়িপাল্লা ১ হাজার ৬ ভোট। শোল্লা ইউনিয়ন আওনা কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ১ হাজার ২৯১ ও দাঁড়িপাল্লা ৬৯৪ ভোট।
 মাহমুদপুর ৩ নং ওয়ার্ড নারায়নপুর মাদ্রাসা কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৫৬৮ ও দাঁড়িপাল্লা ৩৩৮ ভোট।
 নবাবগঞ্জ মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ১ হাজার ২১৩ ও দাঁড়িপাল্লা ৬৫৮ ভোট। ধোয়াইর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ১ হাজার ২২১ ও দাঁড়িপাল্লা ৫৮০ ভোট।
 দক্ষিণ শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ধানের শীষ পেয়েছে ১ হাজার ১৬৭ ও দাঁড়িপাল্লা ৯০৪ ভোট।
 জয়পাড়া কলেজ কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৭৪১ ও দাঁড়িপাল্লা ৮২০ ভোট। নারিশা পশ্চিম চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ১ হাজার ৪৫১ ও দাঁড়িপাল্লা ১ হাজার ৪২৫ ভোট। মাহমুদপুর চর দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৯৩৮ ও দাঁড়িপাল্লা ৫০৭ ভোট। কাটাখালি উচ্চ বিদ্যালয় দোহার কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ১ হাজার ৩৯ ও দাড়িপাল্লা ৬০০ ভোট। মধুরখোলা দোহার কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৬১৮ ও দাঁড়িপাল্লা ৬৩০ ভোট। ছাতিয়া ৭৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৯৭৬ ও দাঁড়িপাল্লা ৯৩০ ভোট। কাঠালিঘাটা মাদ্রাসা কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৩৮৬ ও দাঁড়িপাল্লা ৩১৩ ভোট। নবাবগঞ্জ কুমারবাড়িল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ১ হাজার ২৯৭ ও দাঁড়িপাল্লা ৬৩৫ ভোট। মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৬৩৯ ও দাঁড়িপাল্লা ৫৪৩ ভোট। নারিশা খালপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৭৫৩ ও দাঁড়িপাল্লা ৭৬৪ ভোট। দোহার মাঝিরচর মাদ্রাসা কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৭২১ ও দাঁড়িপাল্লা ৬৬৩ ভোট। বাস্তা দারুল কোরআন মাদ্রাসা কেন্দ্রে ধানের শীষ ১ হাজার ৬৬ ও দাঁড়িপাল্লা ৯০৬ ভোট ।মুকসুদপুর শামসুদ্দিন শিকদার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৮১৭ ও দাঁড়িপাল্লা ৯২৫ ভোট। ইকরাশী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৭১৪ ও দাঁড়িপাল্লা ৪৬৮ ভোট। ইউসুফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ১ হাজার ৫৮ ও দাঁড়িপাল্লা ১ হাজার ১৪ ভোট।
-বেলাল