নারায়ণগঞ্জ-১ আসনে ৯ কেন্দ্রে এগিয়ে বিএনপি প্রার্থী দিপু ভূঁইয়া

ছবিঃসংগৃহীত

নারায়ণগঞ্জ-১ আসনে ৯টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ফলাফল এগিয়ে রয়েছেন।

৯টি কেন্দ্রে ১১ হাজার ৬৬৮ ভোট পেয়ে এগিয়ে আছেন বিএনপি প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আরো প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত মো. আনোয়ার হোসেন মোল্লা, গণঅধিকার পরিষদ (জিওপি) সমর্থিত ওয়াসিম উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইমদাদুল্লাহ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. মনিরুজ্জামান চন্দন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. রেহান আফজাল এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ দুলাল।

এই আসনে মোট ভোটার ৪ লাখ ৮ হাজার ৮২৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭ হাজার ৮৪৯ জন, নারী ভোটার ২ লাখ ৯৭৭ হাজার এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।

-বেলাল