জামায়াত মুনাফিকের দল, এদেরকে বয়কট করতে হবে : বুলু

জামায়াত মুনাফিকের দল, তাই এদেরকে বয়কট করতে হবে। গতকাল রাতে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী রেলওয়ে ময়দানে নির্বাচনী শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

বেগমগঞ্জ উপজেলা সর্বস্তরের মানুষের ব্যানারে আয়োজনে বেগমগঞ্জ উপজেলা বিএনপি আহ্বায়ক বাবু কামাখ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট আবদুর রহিম,নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলমগীর আলো, জেলা বিএনপির সদস্য শামীমা বরকত লাকি, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন,কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি শাহ আবদুল্লাহ বাকী, চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, সদস্য সচিব মহসিন আলম,এবং বরকত উল্লাহ বুলুর ছেলে জুলাই যুদ্ধা সানিয়াত সহ হাজার হাজার নেতাকর্মীরা।

এ সময় বরকত উল্লাহ বুলু আরো বলেন, বাংলাদেশের সকল উন্নয়ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে হয়েছে। তাদের অবদানে বাংলাদেশের কোটিরও বেশি মানুষ প্রবাসে চাকরিরত আছে। এই রেমিট্যান্সের কারণেও বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে। পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ জানাজা ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। তারপর ওই রেকর্ড ভঙ্গ করে সর্ববৃহৎ জানাজা হয়েছে বেগম খালেদা জিয়ার। কেয়ামতের আগ পর্যন্ত আর কাহারো ভাগ্যে এত বড় জানাজা হবে কিনা সন্দেহ রয়েছে। তিনি বলেন, বিএনপি এমন একটি দল, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র ও দেশের মানুষ বিএনপি ও তারেক রহমানের কাছে নিরাপদ। তাই আগামী ১২ই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে বিএনপিকে এদেশের ক্ষমতায় অধিষ্ঠিত করার আহ্বান জানান তিনি।

বি চৌধুরী তুহিন, নোয়াখালী