জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বিজিবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরাপদ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে দেবহাটা উপজেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)।
দেবহাটা উপজেলায় স্থাপিত দুটি বেইজ ক্যাম্পে মোট চার প্লাটুন বিজিবি সদস্য নিয়মিত মোতায়েন রয়েছে। দেবহাটা উপজেলার দায়িত্বে রয়েছেন ১৭ বিজিবির অপস অফিসার মেজর সুস্মিত শোভন দাস,এএমসি। বিজিবি জানায়, মোতায়েনকৃত সদস্যরা দিনরাত ভোটকেন্দ্র ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয়ভাবে টহল পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় তার নেতৃত্বে দিনব্যাপি ডোমিনেশন পেট্রোল ও ভোটকেন্দ্র রেকি কার্যক্রম পরিচালনা করা হয়।টহল কার্যক্রমে জীপ, পিকআপ, মাইক্রোবাস, মোটরসাইকেল এবং আধুনিক সার্ভেলেন্স ইকুইপমেন্টস্ (বডি অর্ন ক্যামেরা ও ড্রোন) ব্যবহার করা হচ্ছে।
এছাড়াও নির্বাচন সুরক্ষা অ্যাপস ব্যবহার করা হচ্ছে, যার মাধ্যমে যেকোনো নাশকতা প্রতিরোধে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ সম্ভব হবে।
ভোটকেন্দ্র ও গুরুত্বপূর্ণ এলাকা পর্যবেক্ষণের জন্য মনিটরিং সেল স্থাপন করা হয়েছে।নির্বাচনী কার্যক্রমে স্থানীয় প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিয়মিত সমন্বয় অব্যাহত রয়েছে।
দীর্ঘ ১৭ বছর পর দেবহাটা উপজেলা বাসীর বহুল কাঙ্খিত সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটাধিকার প্রয়োগের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদা বদ্ধপরিকর।

মোঃ আব্দুস সালাম, সাতক্ষীরা।