আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নম্বর রাঙামাটি আসনে চূড়ান্ত লড়াইয়ে নেমেছেন সাতজন প্রার্থী। গত ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকেই জেলাজুড়ে প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। তবে এবারের নির্বাচনে পাহাড়ের দুই প্রভাবশালী আঞ্চলিক দল জেএসএস ও ইউপিডিএফ কোনো প্রার্থী না দেওয়ায় রাজনৈতিক মেরুকরণে নতুন মাত্রা যোগ হয়েছে।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা ও প্রতীক: অ্যাডভোকেট দীপেন দেওয়ান: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) – ধানের শীষ, অশোক তালুকদার: জাতীয় পার্টি – লাঙ্গল, জুঁই চাকমা: বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি – কোদাল মুহাম্মদ আবু বকর সিদ্দিক: বাংলাদেশ খেলাফত মজলিস – রিকশা (১১-দলীয় জোট সমর্থিত) মো. আবুল বাশার: গণ অধিকার পরিষদ – ট্রাক মো. জসিম উদ্দীন: ইসলামী আন্দোলন বাংলাদেশ – হাতপাখা
পহেল চাকমা: স্বতন্ত্র – ফুটবল।
উল্লেখ্য, ১১-দলীয় নির্বাচনী ঐক্যের ব্যানারে জামায়াতে ইসলামী এ আসনে খেলাফত মজলিসের প্রার্থীকে সমর্থন দিয়েছে। বড় দলগুলোর পাশাপাশি স্বতন্ত্র ও ছোট দলগুলোর প্রার্থীরাও পাহাড়ে শান্তি ও উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনে ৫ লাখের বেশি ভোটার তাঁদের জনপ্রতিনিধি নির্বাচন করবেন।
দর্শন চাকমা, রাঙ্গামাটি










