হুমকি-ধামকি দিয়ে ফেরাউন-নমরুদও টিকে থাকতে পারেনি : সৈয়দ রেজাউল করিম

হুমকি-ধামকি দিয়ে কেউ টিকে থাকতে পারেনি—ফেরাউন পারেনি, নমরুদও পারেনি। তাই হুমকি দিয়ে কোনো লাভ নেই। শুক্রবার বিকালে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে এক জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম এসব কথা বলেন।

জনসভায় তিনি পিরোজপুর-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী ডা. রুস্তম আলী ফরাজীকে পরিচয় করিয়ে দেন এবং তাকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের চারবারের সাবেক সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী। তিনি দলের নীতি, আদর্শ ও কর্মসূচি তুলে ধরে আসন্ন নির্বাচনে জনগণের সমর্থন কামনা করেন।

এ ছাড়া সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মো. মাহবুবুর রহমান, সাবেক সংসদ সদস্য প্রার্থী মাওলানা ছগীর হোসেন রুহানী এবং পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা ইয়াহইয়া হাওলাদারসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

-সাইমুন