রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানার ১০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে চট্টগ্রাম মহানগর চাঁদগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা হতে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার বিকাল ৪টায় চন্দ্রঘোনা থানার এসআই মোজাম্মেল সঙ্গী ও ফোর্স নিয়ে চট্টগ্রাম র্যাব-৭ এর সহযোগিতা কমল সরকার ( ৪০)কে গ্রেপ্তার করে।
কমল সরকার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন এর নারানগিরি এলাকার মৃত সুকুমার সরকার এর ছেলে। চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাকের আহমেদ(ওসি) জানান গ্রেপ্তার আসামি দুটি মামলার ১০বছরের সাজাপ্রাপ্ত আসামি। গ্রেফতারকৃত আসামীকে বৃহস্পতিবার সকালে রাঙামাটি কোর্টে প্রেরণ করা হবে বলে জানান।
দর্শন চাকমা, রাঙ্গামাটি










