নুরুল করিম ভূঁইয়া বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সহকারি মহাসচিব নির্বাচিত।

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের নবগঠিত বায়ান্ন সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে। নতুন কমিটিতে ফেনী জেলার কৃতি সন্তান নুরুল করিম ভূইয়া সহকারী মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন। তিনি ফেনী জেলার ছাগলনাইয়া থানার পাঠাননগর গ্রামের মাস্টার আবুল হাসেম ভূঁইয়ার পঞ্চম সন্তান।

তিনি বর্তমানে বিসিএস ২৫ তম ব্যাচ অল ক্যাডার ফোরামের সভাপতি ও বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

নুরুল করিম ভূইয়ার সহধর্মিনী মিনারা নাজমিনও বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সদস্য নির্বাচিত হয়েছেন এবং বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

-মামুন