আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোটকে সামনে রেখে বিশেষ হটলাইন নম্বর চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
হটলাইন নম্বরগুলো হলো: 01320037358, 01320037359, 01320037360।
সোমবার (২ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই নম্বরগুলোর মাধ্যমে নির্বাচন সংক্রান্ত যে কোনো তথ্য বা অভিযোগ সহজ ও দ্রুত পুলিশকে জানানো যাবে।
ডিসি তালেবুর রহমান আরও বলেন, নির্বাচনী আচরণবিধি অমান্য বা ভোটকে প্রভাবিত করতে পারে এমন যে কোনো ঘটনার বিষয়ে পুলিশ হস্তক্ষেপের জন্য নগরবাসী এই হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
তিনি উল্লেখ করেছেন, একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছে ডিএমপি।
-এমইউএম










