দিনাজপুরে ধানের শীষের পক্ষে পিয়াল আহমেদের গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও পৌরসভার তিনবারের সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন সাবেক ছাত্রনেতা ও চেম্বার পরিচালক রাহবার কবির পিয়াল। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে ধানের শীষ প্রতীকের বিজয়ের লক্ষে এই প্রচারণা চালানো হয়।

সাবেক ছাত্রনেতা ও দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রাহবার কবির পিয়ালের নেতৃত্বে এটি ছিল তৃতীয় দিনের মতো টানা গণসংযোগ। এদিন সকাল থেকে তারা দিনাজপুর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। প্রচার দলটি শহরের গণেশতলা মডার্ন মোড় থেকে শুরু করে চারুবাবুর মোড়, কোতোয়ালী থানা মোড় এবং ঐতিহ্যবাহী রেল বাজার হাটের সকল ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকালে পিয়াল আহমেদের সাথে আরও উপস্থিত ছিলেন প্রবীণ ব্যাংকার কাজী মোহাম্মদ আব্দুল হালিম, হাফিজুল কাদের লাবু, মো. মিজানুর রহমান, মমিনুল ইসলাম, একরামুল হক, বকুল চৌধুরী, ওবায়দুল হক, মো. আবুল হাসান, মো. ইউনুস আলী, আসলাম মাহবুব এবং দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ভিপি মো. শফিকুল আলম বাবুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

গণসংযোগকালে পিয়াল আহমেদ বলেন, “দিনাজপুরের মাটি ও মানুষের নেতা সৈয়দ জাহাঙ্গীর আলমকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার মাধ্যমে আমরা এ অঞ্চলে গণতন্ত্রের বিজয় নিশ্চিত করতে চাই। মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া দেখে আমরা আশাবাদী যে আগামী নির্বাচনে সদর-৩ আসনে ধানের শীষের জয় হবে নিশ্চিত।”

রেল বাজার হাটের ব্যবসায়ীদের মাঝে গণসংযোগকালে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দারা দীর্ঘ প্রতীক্ষিত নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের প্রিয় প্রার্থীকে বিজয়ী করার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন।

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর