আলোকিত স্বদেশ প্রতিনিধি বদিউজ্জামান সড়ক দুর্ঘটনায় আহত

দৈনিক আলোকিত স্বদেশের নোয়াখালী প্রতিনিধি সাংবাদিক বদিউজ্জামান তুহিন বুধবার ২৮ জানুয়ারি সকাল ৮টায় সেনবাগের ছমির মুন্সি পশ্চিম বাজার বাইপাস রোডে পারাপারের সময় মাইক্রো বাসের ধাক্কায় আহত হয়েছেন। তার মোটর সাইকেলে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায় মাইক্রোটি। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।

শরীরের বিভিন্ন জায়গা আঘাত পান তিনি। সাংবাদিক তুহিন নোয়াখালী ২ সেনবাগের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি সাবেক চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকের বাড়িতে নির্বাচনী কাজে খবর সংগ্রহের কাজে যাচ্ছিলেন। বর্তমানে বাড়িতে চিকিৎসাধীন আছেন।

-নোয়াখালী প্রতিনিধি