বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে আগানগর ইউনিয়নের বেগুনবাড়ী এলাকায় চলা অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক।
এসময় তিনি বলেন, শুভাঢ্যা খাল পুনর্খননের কাজ সরকারিভাবে শুরু হয়েছে।
তিনি আরো বলেন, কেরানীগঞ্জের সরকারি খাল, নদী ও জলাশয় রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
অভিযানের সময় দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহম্মেদ, আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাইবুর রহমানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
-সাইমুন










