সারাদেশে গণভোটের প্রচার ব্যাপকভাবে বাড়াতে প্রত্যকটি অফিস ও প্রতিষ্ঠানের সামনে ২টি করে ব্যানার টাঙানো নিশ্চিত করতে মঙ্গলবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট মো. কামরুজ্জামান।
মঙ্গলবার আইনি নোটিশটি মন্ত্রিপরিষদ বিভাগে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, শিক্ষা মন্ত্রণালয়ে, স্বাস্থ্য মন্ত্রণালয়ে, অর্থ মন্ত্রণালয়ে, আইন মন্ত্রণালয়ে, বরাবরে পাঠানো হয়েছে বলে জানান মো. কামরুজ্জামান।
লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ৭ জানুয়ারি ২০২৬ তারিখের পত্রের ৩নং দফায় মোতাবেক নির্বাচনের পূর্ব পর্যন্ত গণভোটের ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর জন্য দেশের সকল সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ স্কুল, কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়, থানা, হাসপাতাল, এনজিও, ব্যাংক-বিমা, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এর সামনে ২টি করে বড় ব্যানার টাঙানোর যেই নির্দেশনা ছিল তা অদ্যবধি প্রতিপালন করা হয় নাই। সারাদেশে গণভোটের পক্ষে প্রচার-প্রচারণা চালাতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে গত ৫ জানুয়ারি ২০২৬ তারিখে ০৩.০০.০০০০.০০০..০৩৯.১৬.০০০৩.২৫.৮৯ নং স্মারকের মাধ্যমে পত্র জারী করা হয়।
প্রধান উপদেষ্টার উক্ত পত্রের প্রেক্ষিতে গণভোটের ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর জন্য মন্ত্রিপরিষদ বিভাগ দেশের সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সামনে ২টি করে বড় ব্যানার টাঙানোর জন্য গত ০৭.০১.২০২৬ তারিখে ০৪.০০.০০০০.০০০.৪১৬.৫৩.০০০১.২৫.১৭ নং স্মারক এবং ০৪.০০.০০০০.০০০.৪১৬. ৫৩.০০০১.২৫.২০ নং স্মারকে ২টি পত্রের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ প্রদান করে।
প্রধান উপদেষ্টা ও মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার পরেও গণভোটের ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর জন্য দেশের সকল স্কুল, কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়, থানা, হাসপাতাল, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, এনজিও, বেসরকারি, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সামনে ২টি করে বড় ব্যানার টাঙানো হয়নি। মাঠপর্যায়ের কতিপয় কর্মকর্তা-কর্মচারির গণভোটের ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে অনিহা প্রকাশ করতে দেখা যায়। এমনকি, দুই একটি রাজনৈতিক দলের নেতা-কর্মীরা গণভোটের বিপক্ষে অবস্থান নেয়।
অ্যাড. কামরুজ্জামান বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে আমরা জানতে পারি যে প্রধান উপদেষ্টা ও মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মাঠ পর্যায়ের কর্মকর্তারা বাস্তবায়ন করছেন না, অনিহা প্রকাশ করছেন।
প্রধান উপদেষ্টা ও মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মাঠ পর্যায়ের কর্মকর্তারা বাস্তবায়ন করছেন না। প্রতিটি অফিস ও প্রতিষ্ঠানের সামনে ২টি করে বড় ব্যানার এখনো টাঙানো হয়নি।
প্রধান উপদেষ্টা ও মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা পরিপূর্ণভাবে বাস্তবায়নের জন্য দেশের সকল সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ স্কুল, কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়, থানা, হাসপাতাল, এনজিও, ব্যাংক-বিমা, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এর সামনে অবিলম্বে ২টি করে বড় ব্যানার টাঙানোর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে লিগ্যাল নোটিশ দেওয়া হয়।