বিএনপি একটি পরিবর্তিত রাজনীতিতে বিশ্বাস করে, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এদেশের গুণগত পরিবর্তন এনেছে, বেগম খালেদা জিয়া এনেছে এবং আমাদের নেতা তারেক রহমানকে যদি আল্লাহ দেশ পরিচালনার দায়িত্বে কামিয়াব করে তাহলে বাংলাদেশকে ওনার বাবার (জিয়াউর রহমান) স্বপ্নের সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠিত করবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় তার নির্বাচনী এলাকার সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের জমিদার হাট উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এওজবালীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেনের সভাপতিত্বে ও সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ্যডভোকেট আবদুর রহমান, জেলা জজ আদালতের পিপি আ্যডভোকেট শাহাদাত হোসেন, সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সলিম উল্যাহ বাহার হিরণ ও সদস্য সচিব ভিপি জসিম উদ্দিন।
-সাইমুন










