আমরা দেখতে চাই, মব যেন এখানেই শেষ হয়: জামায়াত আমির

রাজধানীর পীরেরবাগে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের হেনস্তা ও হামালায় আহত ব্যক্তিদের দেখতে কল্যাণপুর ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান জামায়াতের আমির ড. শফিকুর রহমান। সেখানে নারী কর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়ে বলেন, মব করে জনগণকে প্রভাবিত করা যাবে না।

নির্বাচনী প্রচারণা ইনশআল্লাহ আগামীকাল থেকে শুরু হবে। আমরা দেশে একটা শান্তিপূর্ণ সুষ্ঠ নির্বাচন চাই যেই নির্বাচনে জনমতের প্রতিফলন করতে মানুষ স্বস্তির সাথে ভোট দিতে পারবে কোন ভয়ভীতির পরিবেশ থাকবে না এমন একটা নির্বাচন আমরা চাচ্ছি যুক্তির খাতিরে যদি ধরে নেওয়া হয় যে আমাদের দলের কেউ নির্বাচনী আচরণ লঙ্ঘন করেছে এর জন্য যথাযথ কর্তৃপক্ষ আছে তারা কর্তৃপক্ষকে বলবে কর্তৃপক্ষ তাদের মত

করে ব্যবস্থা নেবে এবং আমাদেরকে সেই ব্যাপারে সম্পৃক্ত করবে। পদক্ষেপ নেওয়ার তাদের এখতিয়ার আছে কিন্তু কোন ব্যক্তি বা দলের কোন ধরনের কোন এখতিয়ার নাই। মনে রাখবেন দুনিয়ার মানুষ এখন অনেক সচেতন। মব করে জনমত এখন প্রভাবিত করার দিন শেষ। সবাই জনগণের কাছে যাবে। নিজের বক্তব্য নিয়ে যাবে। দলের অঙ্গীকার নিয়ে যাবে। নিজের চরিত্র নিয়ে যাবে। নিজের কার্যক্রম নিয়ে উপস্থিত হবে। জনগণ অতীত, বর্তমান বিবেচনা করে ভবিষ্যতে কার উপর আস্থা রাখবে সেই সিদ্ধান্ত তাদের।

জামায়াত আমির বলেন, আমাদের অঙ্গীকার একেবারে স্পষ্ট। আমরা একটা দুর্নীতি দুঃশাসন মুক্ত ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে চাই। যেই সমাজে ফেসিজম আর ফিরে আসবে না। এর জন্য আমরা দুটো নির্বাচন একসাথে অংশগ্রহণ করব। একটি জাতীয় সংসদ নির্বাচন আরেকটি হচ্ছে রেফারেন্স। আজকে আমি নির্বাচনের ব্যাপারে কিছু বলবো না। এটা আচরণবিধির লঙ্ঘন হবে। ওটা কালকে থেকে বলা শুরু করব ইনশাল্লাহ। কিন্তু শুধু এই আসনে না ৩০০ আসনে যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের সকলের প্রতি আমাদের অনুরোধ প্লিজ জনগণের প্রতি।

আস্থা রাখুন জনগণকে শান্তিপূর্ণভাবে সিদ্ধান্ত নিয়ে তার ভোট তার পছন্দমত প্রতীক এবং বাক্সে পৌঁছানোর সুযোগ দিয়ে এর মাধ্যমে নির্বাচিত হয়ে আসবে। সকল রাজনৈতিক দলের দায়িত্ব হবে তাকে সহযোগিতা করা।

-মামুন