নারায়ণগঞ্জের রূপগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকার ৯নং ওয়ার্ডে পল্লী বিদ্যুৎ বালুর মাঠে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তারাব পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন ভুঁইয়া এবং সঞ্চালনা করেন তারাব পৌর যুবদল নেতা মামুন ভুঁইয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, তারাব পৌর ওলামা দলের আহ্বায়ক হাজী পনির ভুঁইয়াসহ অন্যান্য নেতা ও কর্মী।
মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু তার বক্তব্যে বলেন, “তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর পর দেশে গণতন্ত্র ফেরত এসেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে জনগণের ভোটাধিকারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে দেশে আইনের শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে, সার্বিক উন্নয়ন এগিয়ে যাবে এবং মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে।”
অনুষ্ঠানের শেষে এলাকার দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়, যা স্থানীয়দের মধ্যে উষ্ণ গ্রহণযোগ্যতা পায়।
নজরুল ইসলাম বাদল, নারায়ণগঞ্জ।










