গ্রেপ্তারকৃত দুজন হলেন সিবিয়ন দিউ ও সঞ্জয় চিসিম। তাঁদের শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশীতা ইসলামের আদালত আজ বৃহস্পতিবার তাঁদের রিমান্ড মঞ্জুর করেন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচার চালাচ্ছিলেন। গত শুক্রবার দুপুরে মতিঝিল এলাকায় প্রচার শেষে ফেরার পথে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে মোটরসাইকেল থেকে তাঁকে গুলি করে দুর্বৃত্তরা।
সীমান্ত পার হয়ে তাঁদের ভারতে প্রবেশে সহযোগিতার অভিযোগে সিবিয়ন দিউ ও সঞ্জয় চিসিমকে গ্রেপ্তার করে পুলিশ। আজ দুপুরে তাঁদের ঢাকার আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির মতিঝিল জোনাল টিমের পরিদর্শক ফয়সাল আহম্মেদ তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরা হয়। শুনানি শেষে বিচারক জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জানিয়েছেন।










