জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি শওকত মাহমুদকে ঢাকা থেকে গোয়েন্দা শাখা পুলিশ(ডিবি) আটক করেছে।
তিনি একজন প্রবীণ সাংবাদিক এবং বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। সম্প্রতি তিনি “জনতা পার্টি বাংলাদেশ” নামে একটি নতুন রাজনৈতিক দলের মহাসচিব হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে, ঠিক কোন মামলায় বা কারণে তাকে আটক করা হয়েছে, তা পরে জানানো হবে। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
গত এপ্রিলে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে। দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আর মহাসচিব শওকত মাহমুদ।
এক সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন শওকত মাহমুদ। ২০২৩ সালের ২১ মার্চ বিএনপির সব পর্যায়ের পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়।
এছাড়াও, চাঁদাবাজির একটি মামলায় আত্মসমর্পণের পর নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দুররানিকে কারাগারে পাঠানো হয়েছে।










