ইসিতে ইসলামী আন্দোলনের অভিযোগ দায়ের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন আসনে অনিয়ম, বাধা এবং হামলার কথা উল্লখ করে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শেখ ফজলুল করীম মারুফ স্বাক্ষরিত এ অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগপত্রে বলা হয়, নিম্নবর্ণিত নির্বাচনী অনিয়মের বিষয় আপনার দৃষ্টি আকর্ষণপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এই অভিযোগ দাখিল করছি-
০১. আসন নং : ২৬৮, নোয়াখালী-০১

 নোয়াখালী-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার প্রার্থী জনাম জহিরুল ইসলামের উপর মহুরুগঞ্জ এলাকায় হামলা হয়েছে। এতে প্রার্থী গুরুতর আহত হয়েছে। সাথে থাকা তিনজন কর্মীও গুরুতর আহত হয়েছে।
 সকাল থেকে মহুরগঞ্জ সেন্টারে হাতপাখার ভোটারগণ ভোট প্রদান করতে বাধার সম্মুখিন হচ্ছে। প্রশাসনের সাথে বারবার যোগাযোগ করার পরও কোন উদ্যোগ গ্রহণ করেনি।
 সোনাইমুড়ি উপজেলার দেওড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে হাতপাখার এজেন্ট ও কর্মীদের উপর বিএনপি কর্তৃক হামলা হয়েছে।

০২. আসন নং : ১১৫, ভোলা-১

 ভোলা-১ আসনে দিঘোলদী ইউয়নে প্রার্থীর প্রধান এজেন্ট ও সেন্টারের পোলিং এজেন্টের উপর হামলা হয়েছে। দায়িত্বরত বিজেবিও সন্ত্রাসীদের পক্ষালম্বন করে, হাতপাখার এজেন্টদের অবরুদ্ধ করে রাখে। অবশ্য পরে সেনাবাহিনী এসে তাদের মুক্ত করে। এদিকে সকাল ১০ টা থেকে হাতপাখার ভোটরদের ভোট প্রদানে বাধা প্রধান করছে।
 ভোলা-১ ভেদুরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড ব্যাংকেরহাট বালিকা মাধ্যমিক বিদ্যালয় জামায়াতের সন্ত্রাসীরা হাতপাখার মহিলা ভোটারদের জোরপূর্বক দাড়িপাল্লায় ভোট দিতে বাধ্য করেছে।

০৩. আসন নং : ১১১, পটুয়াখালী-১

 মির্জাগঞ্জ উপজেলার আমগাছি ও মাদবখালী ইউনিয়নের সকল সেন্টার থেকে হাতপাখার পোলিং এডেন্টদের বের করে দেয়া হয়েছে।

০৪. আসন নং : ২০৮, নরসিংদী-৫

 রায়পুরার মির্জানগর ইউনিয়নের ভোটকেন্দ্র রায়পুরা সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে হাতপাখার পোলিং এজেন্টদের বের করে দিয়ে প্রশাসনের সামনেই জাল ভোট প্রদান করে বিএনপি।
 বাহেরবর সারকারী প্রাথমিক বিদ্যালয়ে হাতপাখার ভোটারদের ভোট দানে বাধা প্রদান করে। প্রিজাইডিং অফিসার বিএনপি সন্ত্রাসীদের বুথের ভিতরে ঢুকিয়ে ভোট চুরির সহযোগিতা করছে।
 রাধানগর ইউনিয়নে বিএনপির সন্ত্রাসীরা হাতপাখার কাউকে ভোট দিতে দিচ্ছে না। বুথে জাল ভোট দিচ্ছে বিএনপি, প্রশাসন দেখেও নিরব ভুমিকা পালন করছে। নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়।

০১. আসন নং : ২৬৮, নোয়াখালী-০১

 নোয়াখালী-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার প্রার্থী জনাম জহিরুল ইসলামের উপর মহুরুগঞ্জ এলাকায় হামলা হয়েছে। এতে প্রার্থী গুরুতর আহত হয়েছে। সাথে থাকা তিনজন কর্মীও গুরুতর আহত হয়েছে।
 সকাল থেকে মহুরগঞ্জ সেন্টারে হাতপাখার ভোটারগণ ভোট প্রদান করতে বাধার সম্মুখিন হচ্ছে। প্রশাসনের সাথে বারবার যোগাযোগ করার পরও কোন উদ্যোগ গ্রহণ করেনি।
 সোনাইমুড়ি উপজেলার দেওড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে হাতপাখার এজেন্ট ও কর্মীদের উপর বিএনপি কর্তৃক হামলা হয়েছে।

০২. আসন নং : ১১৫, ভোলা-১

 ভোলা-১ আসনে দিঘোলদী ইউয়নে প্রার্থীর প্রধান এজেন্ট ও সেন্টারের পোলিং এজেন্টের উপর হামলা হয়েছে। দায়িত্বরত বিজেবিও সন্ত্রাসীদের পক্ষালম্বন করে, হাতপাখার এজেন্টদের অবরুদ্ধ করে রাখে। অবশ্য পরে সেনাবাহিনী এসে তাদের মুক্ত করে। এদিকে সকাল ১০ টা থেকে হাতপাখার ভোটরদের ভোট প্রদানে বাধা প্রধান করছে।
 ভোলা-১ ভেদুরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড ব্যাংকেরহাট বালিকা মাধ্যমিক বিদ্যালয় জামায়াতের সন্ত্রাসীরা হাতপাখার মহিলা ভোটারদের জোরপূর্বক দাড়িপাল্লায় ভোট দিতে বাধ্য করেছে।।

০৩. আসন নং : ১১১, পটুয়াখালী-১

 মির্জাগঞ্জ উপজেলার আমগাছি ও মাদবখালী ইউনিয়নের সকল সেন্টার থেকে হাতপাখার পোলিং এডেন্টদের বের করে দেয়া হয়েছে।

০৪. আসন নং : ২০৮, নরসিংদী-৫

 রায়পুরার মির্জানগর ইউনিয়নের ভোটকেন্দ্র রায়পুরা সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে হাতপাখার পোলিং এজেন্টদের বের করে দিয়ে প্রশাসনের সামনেই জাল ভোট প্রদান করে বিএনপি।
 বাহেরবর সারকারী প্রাথমিক বিদ্যালয়ে হাতপাখার ভোটারদের ভোট দানে বাধা প্রদান করে। প্রিজাইডিং অফিসার বিএনপি সন্ত্রাসীদের বুথের ভিতরে ঢুকিয়ে ভোট চুরির সহযোগিতা করছে।
 রাধানগর ইউনিয়নে বিএনপির সন্ত্রাসীরা হাতপাখার কাউকে ভোট দিতে দিচ্ছে না। বুথে জাল ভোট দিচ্ছে বিএনপি, প্রশাসন দেখেও নিরব ভুমিকা পালন করছে।

-মামুন/ বি.এম