টাঙ্গাইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনীর টহল কার্যক্রম শুরু করেছে ।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, টাঙ্গাইলের ৮টি আসনে শান্তিপূর্ণ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতেই এই টহল কার্যক্রম।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে সার্কিট হাউস এর সম্মুখ হতে উপজেলা নির্বাহী অফিসার
শাহিন মিয়ার উপস্থিতিতে একযোগে নির্বাচনী এই টহল কার্যক্রম শুরু হয় । এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজওয়ান, সেনাবাহিনীর ক্যাপ্টেন রেদওয়ান, টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিনসহ বিজিবির সদস্যরা।
সেনাবাহিনীসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে যৌথভাবে কাজ করা হচ্ছে। জনগণের
ভোটাধিকার ও জানমাল রক্ষায় সেনাবাহিনী সর্বদা প্রস্তুত । এ লক্ষ্যে বৃহস্পতিবার থেকে যৌথ বাহিনীর সমন্বয়ে নিয়মিত টহল কার্যক্রম শুরু হল। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া পর্যন্ত মাঠে থাকবে। এ ধরনের সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে ভোটারদের মধ্যে আস্থা বৃদ্ধি পাবে এবং জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রদান করতে পারবে।
সেনাবাহিনীর পক্ষ থেকে আরো জানানো হয়,
বাংলাদেশ সেনাবাহিনীর আগামী ১২তারিখ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সুষ্ঠু করতে ও ভোটারদের প্রয়োজনে নিরাপত্তার স্বার্থে ম্যাজিস্ট্রেট সেনাবাহিনী,বিজিবি র্যাব,আনসার ও পুলিশের যৌথ টহল আজ থেকে শুরু হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কোন ধরনের অপরাধী যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সেজন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। নির্বাচনের যাবতীয় কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত এই টহল অব্যাহত থাকবে।
টাঙ্গাইলে প্রায় ৪ ব্যাটালিয়ন সেনাবাহিনীসহ বিজিবি, র্যাব, আনসার এবং পুলিশ সদস্য নির্বাচনী দায়িত্বে ২৪ ঘন্টা নিয়োজিত থাকবে।
মৃণাল কান্তি রায়,টাঙ্গাইল









